ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক ডজন মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ১৬ জুন ২০২৩
এক ডজন মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ গ্রেফতার
গ্রেফতারকৃত তাজমীন আক্তার - ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীতে ইয়াবা এবং হেরোইনসহ তাজমীন আক্তারকে (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে নীলফামারী সদর উপজেলার দাড়োয়ানী পূর্ব শুটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাজমীন একই এলাকার মো. মানিক হোসেনের স্ত্রী।

এর আগেও তাজমীন একাধিকবার মাদক মামলায় কারাভোগ করেছেন। তার বিরুদ্ধে আদালতে ১২টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।

Advertisement

জানা যায়, তাজমীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একাধিক মামলার আসামি তিনি। এর আগে, একাধিক বার মাদক বিক্রির সময় গ্রেফতার হয়েছিলেন তিনি। আদালত থেকে জামিন নিয়ে আবারও মাদক ব্যবসা চালাতে থাকেন এই নারী। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা এবং তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

নীলফামারী সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, একাধিকবার মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলে গেলেও মাদক ব্যবসা ছাড়েননি এই নারী। তার বিরুদ্ধে আদালতে এখনো ১২টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!