[ দেশজুড়ে ]
কক্সবাজারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের সদরের ঝিলংজা বিসিক সংলগ্ন এলাকা থেকে তৈয়াবুল হাসান ছোটন নামে এক সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে লিংকরোড় ঝিলংজার সিকদার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সদরের ঝিলংজা উত্তর মুহুরিপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম খান।
.png)
তিনি জানান, র্যাব-১৫ এর চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদরের ঝিলংজার বিসিক সংলগ্ন সিকদার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক মামলার আসামি তৈয়াবুল হাসান ছোটনকে গ্রেফতার করা হয়।
শামসুল আলম খান আরো জানান, ছোটন গ্রেফতার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় মাদক মামলা রয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!