[ দেশজুড়ে ]
বান্দরবানে অবৈধ পথে আসা ২০ গরু উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি কর্তৃক ১০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ ভালুখাইয়া বিওপির নিয়মিত টহল দল আসামিকে আটক করে।
আটককৃত আসামির নাম মোরশেদ (২০)। তিনি কক্সবাজারের রামু থানার গর্জনীয় এলাকার আবদুর রহিমের ছেলে। আটককৃত আসামিকে ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, জারুলিয়াছড়ি বক্কর টিলা হতে অবৈধ পথে আসা মিয়ানমারের ২০টি গরু জব্দ করা হয়েছে।
.png)
১১ বিজিবি অধিনায়ক জোন কমান্ডার লে. কর্নেল রেজাউল করিম বলেন, চলিত বছর জানুযারি থেকে এখন পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদি পশু নিলামের মাধ্যমে প্রায় ২৫ (পঁচিশ ) কোটি টাকা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে। সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালান কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!