[ দেশজুড়ে ]
বান্দরবানে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
প্রতীকী ছবি
বান্দরবানে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মো. সাজ্জাদ নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় বান্দরবান-কেরানীহাট সড়কের সুয়ালক ফরেস্ট চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ চট্টগ্রামের সাতকানিয়া হাসমতের দোকান এলাকার নুর হোসেনের ছেলে।
জানা যায়, একটি অটোরিকশা যাত্রী নিয়ে বান্দরবান থেকে কেরানীহাটে যাচ্ছিল। পথে সুয়ালক ফরেস্ট চেকপোস্ট এলাকায় পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোযাত্রী সাজ্জাদ ঘটনাস্থলেই নিহত হন।
.png)
বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!