ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ২৬ জুন ২০২৩
সড়কে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে যানজট নিরসনকল্পে ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। 

এ সময় মহাসড়কের ওপর অবৈধভাবে সিএনজি, অটোরিকশা পার্কিং করা ও আশাপাশের দোকানে ময়লা-আবর্জনার স্তূপ তৈরি করায় নগদ অর্থদণ্ড করা হয়।

Advertisement

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক  যানজটমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় অভিযান পরিচালনাকালে ত্রিশাল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!