ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ২৭ জুন ২০২৩
হবিগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জ সদর মডেল থানা- ফাইল ফটো

হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদাড়িয়া গ্রাম থেকে মাহবুব মিয়া নামে এক নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত মাহবুব মিয়া সদর উপজেলার শিয়ালদাড়িয়া গ্রামের আতর আলীর ছেলে।

সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, সোমবার রাত থেকে মাহবুব মিয়া নিখোঁজ ছিলেন। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা তার মরদেহ গ্রামের পার্শ্ববর্তী একটি নদীর পাড়ে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

Advertisement

ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা তাকে হত্যার পর নদীতে মরদেহ ফেলে দেয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!