মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর জামে মসজিদের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. তাজুল ইসলাম শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের কুলশি গ্রামের আব্দুল খালেকের ছেলে। আহত মো. বাচ্ছু মজুমদার হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা গ্রামের আলী আহম্মদের ছেলে এবং অপর আহত মো. সেলিম মজুমদার একই ইউনিয়নের হাটিলা টংগিরপাড় গ্রামের আম্বর আলীর ছেলে।
জানা গেছে, দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর বাজারস্থ জামে মসজিদের সামনে শাহরাস্তিমুখী একটি কাভার্ডভ্যান হাজীগঞ্জমুখী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার তিনযাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাজুল ইসলামকে ঘোষণা করেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান এবং অটোরিকশা চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান এবং অটোরিকশাটি উদ্ধার করে।
.png)
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।