নিহত দুলু মিয়া (৪৮) গোয়াসপুরের সকু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়াসপুর গ্রামের কাদির মিয়া ও আল-আমিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী সজ্জাদ মিয়া ও দুলু মিয়া পরিবারের নানা বিষয়ে বিরোধের সৃষ্টি হয়। সম্প্রতি তাদের বাড়ির পাশের রাস্তার ড্রেনের ময়লা নিয়ে বিরোধ প্রকট হয়ে ওঠে। মঙ্গলবার সকালে এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। দেশীয় অস্ত্রের আঘাতে দুলু মিয়া গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ওসি এস এম মাইন উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা বা কাউকে আটক করা হয়নি।