[ দেশজুড়ে ]
ব্রহ্মপুত্রে ৮০০ ঈদযাত্রী নিয়ে পথ হারালো ট্রলার, ৯৯৯-এ কলে উদ্ধার
ছবি: সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে পাঁচটি ট্রলারে করে অন্তত ৮০০ ঈদযাত্রী ব্রহ্মপুত্র নদ দিয়ে গাইবান্ধার বালাসিঘাট রওনা হয়। পথি মধ্যে ঐ ট্রলারগুলো পথ হারিয়ে ফেলে। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। মঙ্গলবার (২৭ জুন) রাতে এ ঘটনা ঘটে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বালাসিঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামসুল আলম।
তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রিপন নামে এক ব্যক্তি ৯৯৯ -এ কল করে জানান, নারী ও শিশুসহ তারা অন্তত ৮০০ ঈদযাত্রী পাঁচটি ট্রলারযোগে দেওয়ানগঞ্জ থেকে বালাসিঘাট যাচ্ছিলেন। রাতের অন্ধকারে তারা পথ হারিয়ে ফেলেন।
.png)
খবর পেয়ে বালাসিঘাট নৌপুলিশ ফাঁড়ি পুলিশের একটি উদ্ধারকারী দল তথ্যপ্রযুক্তির সাহায্যে কলারের অবস্থান শনাক্ত করে ব্রহ্মপুত্র নদের গাইবান্ধার ফুলছড়ি থানাধীন কোচখালী এলাকায়। সেখান থেকে প্রায় ৮০০ ঈদযাত্রীকে উদ্ধার করে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!