ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ক‌লেজছাত্রকে কোপাল কিশোর গ্যাং

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৭, ৩০ জুন ২০২৩
টাঙ্গাইলে ক‌লেজছাত্রকে কোপাল কিশোর গ্যাং
ফাইল ছবি

টাঙ্গাইলের ভূঞাপু‌রে সা‌দি (২০) না‌মের একজন ক‌লেজছাত্রকে কু‌পি‌য়ে আহত ক‌রে‌ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বৃহস্প‌তিবার বি‌কে‌লে ভূঞাপুর পাইলট সরকা‌রি বিদ্যালয়ের পুকুর পা‌ড়ে কি‌শোর গ্যাংয়ের কয়েকজন সা‌দির ওপর হামলা ক‌রে গুরুতর আহত ক‌রে। 

আহত সা‌দি ভুঞাপুর পৌরসভার বীরহা‌টি এলাকার নজরু‌লের ছে‌লে এবং ভূঞাপুর ইবরাহীম খা সরকা‌রি ক‌লে‌জের অনার্স প্রথম ব‌র্ষের শিক্ষার্থী। পূর্ব শত্রুতার জের ধ‌রে তার ওপর হামলা ক‌রা হয়। 

জানা গেছে, ঘটনার পর সহপাঠীরা সা‌দি‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রেন। প‌রে তার শা‌রীরিক অবস্থার অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে প্রেরণ করা হয়।  

উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে মে‌ডি‌কেল অফিসার ডা. অ‌র্নিকা রায় জানান, ক‌লেজছা‌ত্রের পি‌ঠে ও পা‌য়ে ধারা‌লো অ‌স্ত্র দি‌য়ে মারাত্মকভা‌বে আঘাত করা হ‌য়ে‌ছে। তার শা‌রীরিক অবস্থার অবন‌তি হওয়ায় উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

ভূঞাপুর থানার ওসি ফ‌রিদুল ইসলাম জানান, এ ধর‌নের ঘটনার খবর পাওয়া যায়‌নি। অভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!