বুধবার দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামে তাদের দেখতে যান চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান এবং তার স্ত্রী মেহেনাজ খান বাঁধন। এ সময় দোয়েল, কোয়েল, ময়না ও টিয়ার বাড়িতে ঈদ উপহার নিয়ে যান জেলা প্রশাসক।
ঐ শিশুদের বাবা মাহবুল বলেন, সন্তান জন্মের পর থেকেই ডিসি স্যার আমাদের খোঁজখবর রাখেন। একইসঙ্গে সব ধরনের সহযোগিতা করছেন। আমাদের বাড়িতে এসেছেন ঈদ উপহার নিয়ে। এছাড়া ক্লিনিকে গিয়ে সন্তানদের নামও রেখেছিলেন তিনি।
.png)
জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান জানান, চার যমজ কন্যার ঈদ যেন আনন্দময় হয় সে ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া কন্যা শিশুদের দুধের ব্যবস্থার জন্য পরিবারটিকে একটি গাভী উপহার দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৯ মে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মাহাবুল-কল্পনা দম্পতির ঘর আলো করে একসঙ্গে আসে চার কন্যা। জেলা সদর হাসপাতাল রোডের একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান দেখতে গিয়ে তাদের নাম রাখেন দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া।