বৃহস্পতিবার দুপুরে নিহতের স্ত্রী দিলদার বেগম এ মামলা করেন।
এর আগে, সোমবার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৯ ব্লক থেকে হাত-পা বাঁধা অবস্থায় আশিক এলাহীর লাশ উদ্ধার করা হয়। নিহত আশিক বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৭ ব্লকের শহিদুল হকের ছেলে।
.png)
স্থানীয় রোহিঙ্গারা জানান, আধিপত্য বিস্তার ও মাদক সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা আশিককে অপহরণ করে। পরে তাকে হত্যা করে হাত-পা বাঁধা অবস্থায় ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৯ ব্লকে ফেলে যায়।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।