[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের
প্রতীকী ছবি
ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল হোসেন হাওলাদার (৩৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত জামাল হোসেন হাওলাদার ঐ এলাকার রজ্জব আলী হাওলাদারের ছেলে। জামাল হোসেন মসজিদ বাড়ি হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নিজ বাড়িতের চাচার ঘর থেকে সাইড লাইন দিয়ে কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!