ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নিথর স্ত্রী

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ১ জুলাই ২০২৩
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নিথর স্ত্রী
ফাইল ফটো

নওগাঁর সদর উপজেলায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে সাদিয়া নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ফতেপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া সদর উপজেলার শাহজাদপুর এলাকার জালাল হোসেনের স্ত্রী।

নওগাঁ সদর মডেল থানার ওসি ফায়সাল বিন আহসান জানান, সাদিয়া শুক্রবার বিকেলে তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে নওগাঁ শহরে ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে ফতেপুর বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সাদিয়া। পরে সাদিয়াকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ওসি আরো জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষ লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!