[ দেশজুড়ে ]
সুগন্ধায় জাহাজে বিস্ফোরণ: একজনের মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনি-২ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ হওয়ার একজনকে উদ্ধার করেছে ডুবুরি দল। রোববার দুপুর ২টার দিকে তাকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
মৃতের নাম আবদুস ছালাম হৃদয়। তিনি ঐ জাহাজের ইঞ্জিন গ্রিজার ছিলেন। তার মৃতদেহ শনাক্ত করেছেন তার মামা।
কোস্টগার্ড অপারেশন অফিসার মোহাম্মদ শাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজ চারজনের মধ্যে একজন উদ্ধার হয়েছে। তিনজনের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টর্গাড ডুবুরি দল ও বিআইডব্লিউটিএ এর কর্মীরা।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ২টার দিকে সাগর নন্দিনি-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ের ডিপোতে তেল খালাস করা জন্য আসে। নোঙর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় পুরো জাহাজে আগুন লেগে যায়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!