[ দেশজুড়ে ]
আড়াইহাজারে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইাহজার উপজেলায় দুই অটোরিকশার সংঘর্ষে আবুল হোসেন (৫০) নামে এক চালক নিহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ছোট বিনাইরচর চারতলা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন একই এলাকার লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার বিকেলে আবুল হোসেন আড়াইহাজারে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ছোট বিনাইরচর এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবুল হোসেন রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। আশপাশের লোকজন আবুল হোসেনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!