ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোংলায় রূপপুরের পণ্যবাহী জাহাজ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ২ জুলাই ২০২৩
মোংলায় রূপপুরের পণ্যবাহী জাহাজ
ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ছেড়ে আসা পানামার পতাকাবাহী জাহাজ এমভি লিবার্টি হারভেস্ট মোংলা বন্দরে ভিড়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি। এর আগে, গত ৩ মে রাশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে রূপপুরের পণ্যবাহী জাহাজ লিবার্টি হারভেস্ট। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এইচ এস আর ওসান ট্রেডের ব্যবস্থাপক (মোংলা) বিপ্লব খাঁন জানান, গত ৩ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এমভি লিবার্টি হারভেস্ট।

Advertisement

এরপর পানামার পতাকাবাহী জাহাজটি রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে। জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন ওজনের ৯৭৫ প্যাকেজ মেশিনারি পণ্য এসেছে। দুপুর ২টা থেকে জাহাজ হতে এ সব পণ্য খালাসের কাজ শুরু হয়।

বিপ্লব খাঁন আরো জানান, জাহাজ থেকে খালাসকৃত পণ্য সংরক্ষণ করা হবে বন্দর জেটির শেডে। জাহাজের সব পণ্য খালাসে সময় লাগবে তিনদিন। এরপর জেটির শেডে সংরক্ষণ করা এ পণ্য সড়ক পথে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।

এর আগে, গত ২৯ মে রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছিল এমভি আনকা স্কাই। তারও আগে, গত ৬ মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছিল বিদেশি জাহাজ এমভি আনকা সান।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!