ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল কৃষকের

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ২ জুলাই ২০২৩
গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল কৃষকের
গৌরীপুর থানা- ফাইল ফটো

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় সাহেব আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত সাহেব আলী গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের খলতবাড়ী গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান। তিনি জানান, সাহেব আলী ও তার প্রতিবেশী বাবুলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে জমির পাশে মাটি ফেলাকে কেন্দ্র সাহেব আলী ও বাবুলের মাধ্যমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় বাবুলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সাহেব আলীসহ তার স্বজন রাজিব, এবাদুর ও সাহেদ আলীকে গুরুতর আহত করেন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সাহেব আলীর অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সাহেব আলীর মৃত্যু হয়।

Advertisement

ওসি আরো জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!