[ দেশজুড়ে ]
পার্বতীপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১৯
ফাইল ছবি
দিনাজপুরের পার্বতীপুরে জুয়ার আসর থেকে ১৯ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার রাত ৯টার দিকে শহিদ মিনার সংলগ্ন হোটেল শ্রমিক ইউনিয়নের অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত টাকার বিনিময়ে জুয়ার আসর বসানো হয়; এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই জুয়ার আড্ডায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দিনাজপুরের একটি দল।
গোয়েন্দা শাখার এসআই তন্ময় কুমার বিশ্বাস এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় পার্বতীপুর মডেল থানার এসআই নুর আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ আভিযানিক দলকে সহযোগিতা করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান শেষে আটককৃতদের পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
.png)
এসআই তন্ময় কুমার বিশ্বাস জানান, দিনাজপুর পুলিশ সুপার স্যারের নির্দেশে এ অভিযান চলানো হয়। এ সময় ১৯ জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে জুয়ার আসর থেকে নগদ সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!