[ দেশজুড়ে ]
বান্দরবানে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়কের সামনে থেকে অভিযান চালিয়ে মো. বোরহান উদ্দীন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, সোমবার সকালে কেরানীহাট থেকে সিএনজিচালিত যাত্রীবাহী গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে সেটি থামানো হয়। পরে বোরহান উদ্দীনের দেহ তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, বোরহান উদ্দীনের বিরুদ্ধে মাদক আইনে বান্দরবান সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!