ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেড়ামারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়া ও ভেড়ামারা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫১, ৫ জুলাই ২০২৩
ভেড়ামারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
ভেড়ামারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ- প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। 

এ ঘটনায় সোমবার শিশুটির বাবা থানায় অভিযোগ করলে মঙ্গলবার দুপুরে সেটিকে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। বর্তমানে শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

এর আগে রোববার (২ জুলাই) সন্ধ্যার দিকে ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর খাঁনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলিফ ওই এলাকা ছামু ল্যাংড়ার ছেলে।

Advertisement

জানা যায়, রোববার বিকেলে বাড়ির পাশে একটি সেলুনের দোকানের সমনে খেলা করছিল ওই শিশুটি। এ সময় প্রতিবেশী আলিফ তাকে পাশের একটি বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি কান্না শুরু করলে পালিয়ে যান আলিফ। এরপর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। তবে ঘটনা পর থেকেই বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত আলিফ ও তার পরিবারের সদস্যরা। 

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, অভিযুক্ত আলিফের সেলুনের সামনে আমার মেয়েটি খেলা করছিল। এ সময় আলিফ তাকে ফুসলিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। গত সোমবার শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। মঙ্গলবার সকালে শিশুটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভেড়ামারা থানার ওসি তদন্ত আকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/SA/এসআরএস/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!