ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৫ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো আবু নাসের স্টেডিয়াম

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ৫ জুলাই ২০২৩
৫ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো আবু নাসের স্টেডিয়াম
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের মধ্যেকার ৫টি ওয়ানডে ম্যাচ সিরিজের ট্রফি উম্মোচন। ছবি: সংগৃহীত

সফরকারী দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের মধ্যেকার ৫টি ওয়ানডে ম্যাচ সিরিজের ট্রফি উম্মোচন করা হয়েছে।

বুধবার দুপুরে খুলনার শহীদ শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে দুই দলের ক্যাপ্টেন ট্রফি উম্মোচন করেন।

দীর্ঘ বিরতির পর খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ দলের মধ্য দিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। 

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে। এর মধ্যে ৩টি হবে খুলনায় এবং বাকী ২টি হবে রাজশাহীতে। এর মধ্য দিয়ে প্রায় পাঁচ বছর পর খুলনার মাটিতে শুরু হচ্ছে আবারো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টায় একই মাঠে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৫টি ম্যাচের মধ্যে ৩টি হবে খুলনায় এবং বাকী ২টি হবে রাজশাহীতে।

৯ জুলাই খুলনায় দ্বিতীয় ওয়ানডে ও ১১ জুলাই তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ১২ জুন উভয়দল রাজশাহীর উদ্দেশ্যে সড়ক পথে খুলনা ছেড়ে যাবে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ দুই ওয়ানডে ১৪ ও ১৭ জুলাই। পাঁচ ম্যাচের সফর শেষ করে দক্ষিণ আফ্রিকা যুবা দল বাংলাদেশ ছাড়বে ১৮ জুলাই।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!