[ দেশজুড়ে ]
মীরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫
ফাইল ছবি
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছেন। কুকুরটি গৃহপালিত গরু-ছাগলকেও হামলা করেছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার উত্তর ও মধ্যম ওয়াহেদপুর গ্রামের বাসিন্দাদের ভোর থেকেই পালাক্রমে ১৫ জনকে কামড় দিয়ে আহত করে।
আহতরা হলেন- মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের রবিউল হোসেন, মান্নান, রহিম, রনি, রফিক, ফকির, হালিমা, ফাতেমা, মিয়া। এছাড়া ২টি গরু ও একটি ছাগলকে কামড় দেয় ওই পাগলা কুকুর।
.png)
ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের প্রত্যেককে প্রতিষেধক প্রদান করা হয়েছে। এরমধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি আছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!