ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্যাম্পে অস্ত্র সরবরাহের সময় রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৪, ৮ জুলাই ২০২৩
ক্যাম্পে অস্ত্র সরবরাহের সময় রোহিঙ্গা যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের কেরানিহাট থেকে অস্ত্র ও গুলি নিয়ে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ফেরার পথে ফরিদ আলম নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়ার সড়ক থেকে তাকে আটক করা হয়।

Advertisement

আটক ফরিদ আলম উখিয়ার ৩ নম্বর ক্যাম্পের এ/১৪ ব্লকের দুদু মিয়ার ছেলে। এ সময় তার থেকে একটি দেশীয় অস্ত্র এবং ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ফরিদ কেরানিহাট থেকে বৃহস্পতিবার সকালে অস্ত্র ও গুলি নিয়ে ক্যাম্পে যাওয়ার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!