[ দেশজুড়ে ]
বগুড়ায় বজ্রপাতে নিথর কৃষক
ফাইল ছবি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বজ্রপাতে আলমগীর হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পৌনে ৬টার দিকে ওই উপজেলার তালোড়া ইউনিয়নের খানপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ৪০ বছরের আলমগীর একই গ্রামের আমির আলীর ছেলে। পেশায় তিনি পাওয়ারটিলার চালক ছিলেন। অন্যের জমি চাষ করে দিতেন তিনি।
এসব তথ্য নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম।
.png)
তিনি বলেন, বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। একপর্যায়ে বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় পাওয়ার টিলার দিয়ে এক কৃষকের জমি চাষ করছিলেন আলমগীর। তখনই বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!