[ দেশজুড়ে ]
কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু
ফাইল ফটো
কুড়িগ্রামের রৌমারীতে ডোবায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শুকুর আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার তিনতেলি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মজিবরের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরের দিকে শুকুর আলী বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক মাসুদ রানা জানান, ঐ যুবক হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!