বুধবার দুপুরে মহানগরীর লবণচরা থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন খুলনার হরিণটানা এলাকার আবু বক্কার সিদ্দিকীর ছেলে।
লবণচরা থানার ওসি এনামুল হক জানান, দুপুরে লবণচরা থানার টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে উল্টা পথ ধরে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সুজন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সুজন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
.png)