[ আন্তর্জাতিক ]
বরযাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৭
ছবি: সংগৃহীত
ভারতের অন্ধ্রপ্রদেশে বিয়েবাড়ি থেকে ফেরার পথে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২৯ জন।
সোমবার (১০ জুলাই) মধ্যরাতে রাজ্যের প্রকাশম জেলার দারসিতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পোডিলি থেকে কাকিনাড়া যাচ্ছিল বরযাত্রীবাহী একটি বাস। দারসির কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গেলে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এরপর রাস্তার পাশের গার্ডওয়ালে ধাক্কা লেগে খালে পড়ে যায়।
.png)
দারসির এসআই রামকৃষ্ণ বলেন, দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। আহতদের দারসি ও ওঙ্গোলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাকিনাড়াতে একটি বিয়েবাড়িতে যাওয়ার জন্য ওই বাসটি ভাড়া করা হয়েছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।
সূত্র: এনডিটিভি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!