[ আন্তর্জাতিক ]
গাজিয়াবাদে সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি
সংগৃহীত ছবি
ভারতের উত্তরপ্রদেশর রাজ্যের গাজিয়াবাদ জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালের দিকে একটি স্কুল বাসের স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভির সংঘর্ষ হলে ওই ৬ জন নিহত হন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের জেলা গাজিয়াবাদের রাহুল বিহারের কাছে দিল্লি-মীরাট মহাসড়কে ওই স্কুল বাস এবং এসইউভির সংঘর্ষ হয়।
স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, সংঘর্ষের ফলে এসইউভিটি দুমড়ে-মুচড়ে যায়। পরে দরজা কেটে নিহতদের মরদেহ বের করা হয়।
.png)
তবে স্কুল বাসটিতে কেউ নিহত বা আহত হয়েছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য দেননি ঐ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!