বুধবার ভুক্তভোগী ওই কিশোরীর পিতা বাদী হয়ে হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা দায়ের করেন।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযুক্ত আলমগীর কিশোরীর কক্ষে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। কিশোরীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। কিশোরীর পিতা ধর্ষণের অভিযোগে মামলা করলে হোসেনপুর উপজেলার জিনারী এলাকা থেকে আলমগীরকে গ্রেফতার করে পুলিশ। উপজেলার জিনারী গ্রামের মো. বারেক মিয়ার ছেলে অভিযুক্ত আলমগীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
.png)
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার বাবা মামলা করেন। অভিযুক্ত আলমগীরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।