নিখোঁজ ফরিদ মিয়া উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, সকালে লম্বাকান্দি গ্রাম থেকে চেলাগাঙে চুনাপাথরের কাজের উদ্দেশ্যে ৪৫ জন শ্রমিক নৌকা দিয়ে লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে নৌকা ডুবে যায়। এরমধ্যে ৪৪ জন উদ্ধার হলেও ফরিদ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
.png)
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে নৌকাডুবে আফিক মিয়া (৪৩) নামের এক বারকিশ্রমিক নিখোঁজ হন। এর তিনদিন পর সোমবার সকালে ধলাই নদীর রোপওয়ে বাংকারের পূর্বপাশের এলাকা ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।