[ দেশজুড়ে ]
বাইকের সঙ্গে কুকুরের ধাক্কা, প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
নীলফামারীর সদর উপজেলার শালমারা বাজারে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় কুকুরের সঙ্গে ধাক্কা লেগে সৌরভ ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সকালের দিকে খোকশাবাড়ী ইউনিয়নের শালমারা বাজারে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ সদরের ইটাখোলা ইউনিয়নের মসজিদ পাড়া গ্রামের হাচানুর ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারী থেকে ভবানীগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন সৌরভ। অপরদিক থেকে আসা একটি কুকুর তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল নিয়ন্ত্রণে রাখতে না পেরে সৌরভ রাস্তায় পড়ে যান। এতে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই সৌরভ মারা যান।
.png)
নীলফামারী সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!