চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
যশোরের চৌগাছা উপজেলায় বজ্রপাতে আমিনুর রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাঁওড় সংলগ্ন ক্ষেতে ঘাস কাটার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। মৃত আমিনুর রহমান উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের নুর বক্সের ছেলে।
আমিনুর রহমানের ভাই কামারুল ইসলাম জানান, আমিনুর কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার বেলা ১১টার দিকে বেড়গোবিন্দপুর বাঁওড় সংলগ্ন ক্ষেতে তার ছেলে ইয়াছিন আরাফাতকে সঙ্গে নিয়ে নিজের ঘাস কাটতে যান আমিনুর। ঘাস কাটার একপর্যায়ে বজ্রসহ বৃষ্টিপাত হলে ইয়াছিন আরাফাত ঘাস নিয়ে বাড়িতে চলে আসে। দুপুর ১টার দিকে মাঠে বজ্রপাত হওয়ার পর জয়নাল আবেদিন ওরফে ঠান্ডু নামে এক ব্যক্তি দেখতে পান পিঠের কিছু অংশ ঝলসানো অবস্থায় আমিনুরের পড়ে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা গিয়ে দেখেন আমিনুর মারা গেছেন।
.png)
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।