ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৭, ১৮ জুলাই ২০২৩
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির রহস্যজনক মৃত্যু
ছবিতে বেলাল হোসেন

দক্ষিণ আফ্রিকায় মো. বেলাল হোসেন (৪৬) নামে এক বাংলাদেশির রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মো. ইউনুস মিয়ার ছোট ছেলে।

সোমবার ভোরে দক্ষিণ আফ্রিকার বেলকন শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়। বেলালের শ্যালক দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. শাহজাহান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে দোকানের কাজ শেষ করে দোকানের পেছনে ঘুমান বেলাল। ভোরে সেখানকার এক বাঙালি ফোন কলে মৃত্যুর খবর জানান। সেখানের কেউ কেউ বলছে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তবে তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। বেলালের দোকানে আফ্রিকান একজন কর্মচারী কাজ করতেন বলেও জানান তিনি।

Advertisement

মো. শাহজাহান আরো জানান, সকালে দোকানের আশপাশের লোকজন বেলালের লাশ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। লাশ এখনও সেই হাসপাতালে রয়েছে।

বেলালের বড় ভাই মো. মোস্তফা জানান, বেলাল হোসেন ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তাদের আরো বেশ কয়েকজন আত্মীয়-স্বজন রয়েছেন। সেদেশে যাওয়ার পর কিছুদিন চাকরি করেন। এরপর নিজেই মুদি ও মনিহারি দোকান শুরু করেন। বাড়িতে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি নিয়মিত বাড়িতে যোগাযোগ রাখতেন, টাকা-পয়সাও পাঠাতেন। 

তার মৃত্যুর খবর জানার পর থেকে বাড়িতে চলছে শোকের মাতম। তার একমাত্র ছেলে মো. হাসান বাবার মৃত্যুর সংবাদ শুনে পাগলপ্রায়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নিহত ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!