[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের এলোপাতাড়ি দায়ের কোপে নারী নিহত, আহত ৬
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা- ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবকের এলোপাতাড়ি দায়ের কোপে এক নারী নিহত হয়েছেন। এ সময় আরো ছয়জন আহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ভাদুঘর সাবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরজুদা বেগম ভাদুঘর এলাকার সবুজ মিয়ার স্ত্রী। আহতরা হলেন- সাজু মিয়া, নয়ন মণি, মুখলেস মিয়া, ওমর আলী, খালেদা বেগম ও রাবেয়া বেগম। তারা ভাদুঘর এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, সিহাব এলাকায় উচ্ছৃঙ্খল জীবন-যাপন করতেন। তিনি এক সময় মাদরাসায় লেখাপড়া করতেন। প্রতিনিয়ত রাস্তাঘাটে নারীদের বিরক্ত করতেন তিনি। বুধবার দুপুরে বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ সিহাব দা দিয়ে সবাইকে কুপাতে শুরু করেন।
ওসি আরো জানান, সিহাবের দায়ের কোপে এক নারী নিহত হয়েছেন। আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া সিহাবকে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!