ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ২০ জুলাই ২০২৩
লালমোহনে ডোবায় ডুবে শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে ডোবার পানিতে ডুবে নিলয় নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার মৃধা বাড়ির জাকির হোসেনের ছেলে।

স্বজনরা জানান, বিকেলে বাড়ির উঠানে খেলছিল শিশু নিলয়। এ সময় ঘরে ছিলেন তার মা। কিছু সময় পর তিনি নিলয়ের কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘর থেকে বের হয়ে তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে শিশু নিলয়কে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!