ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৯, ২১ জুলাই ২০২৩
চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোংলায় বিদেশি জাহাজে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আ. গফুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে পৌর শহরের সামছুর রহমান রোডের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ১৯ জুলাই ভুক্তভোগী তহমিনা নামে এক নারী অভিযুক্তের বিরুদ্ধে বাগেরহাট আদালতে একটি মামলা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, আ. গফুর নিজেকে দীর্ঘদিন ধরে বিদেশি জাহাজের ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে বিদেশি জাহাজে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

Advertisement

গত ২৬ জুন বাগেরহাটের বারাকপুরের তহমিনা বেগমের ছেলে তাওহিদ হাসানকে মাসিক দেড় লাখ টাকা বেতনে বিদেশি জাহাজে চাকরি দেওয়ার কথা বলে স্ট্যাম্পের মাধ্যমে সাড়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেন। টাকা নেয়ার ২০ দিনের মধ্যে হাসানকে জাহাজে চাকরি নিয়ে দেবেন বলেও আশ্বাস দেন গফুর। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর ভুক্তভোগী তহমিনা তার ছেলে হাসানকে নিয়ে গত ১৬ জুলাই গফুরের কাছে গেলে গফুর চাকরি ও টাকা ফেরত দেবেন না বলে উল্টো হুমকি-ধামকি এবং ভয়-ভীতি দেখান।

পরে এ ঘটনার প্রতিকারে তহমিনা বেগম বাদী হয়ে গফুরের বিরুদ্ধে গত ১৯ জুলাই বাগেরহাট আদালতে একটি মামলা করেন। সেই মামলায় শুক্রবার দুপুরে গফুরকে সামছুর রহমান রোডের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে মোংলা থানা ওসি মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, বাগেরহাট আদালতের গ্রেফতারী পরোয়ানায় গফুরকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!