[ দেশজুড়ে ]
নরসিংদীতে পুকুরে ভাসছিল যুবকের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর মাকফিদুল রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জিনারদি গ্রামের জনৈক জয়নাল মিয়ার বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাকফিদুল জিনারদি এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২১ জুলাই) সকালে জয়নাল মিয়ার স্ত্রী লাইলি বেগম তাদের গাছের কাঁঠাল পারতে বাড়ি থেকে মাকফিদুলকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ। রাতে বাড়িতে না ফেরায় মাকফিদুলের পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন।
.png)
এদিকে, শনিবার দুপুরে জয়নাল মিয়ার বাড়ির পাশের পুকুরে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
পলাশ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!