রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
হাবিবুর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে ক্রমেই এগিয়ে চলেছি। আমাদের সরকার ও সমাজ হবে স্মার্ট।
.png)
কমিশনার বলেন, স্মার্ট বাংলাদেশে কম খরচে ভালো মানের সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ভালো আচারণের মধ্য দিয়ে সেবাগ্রহীতাদের সেবা দেবো।
এ সময় রংপুর জেলার বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দিবস উপলক্ষে একটি র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।