রোববার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রাজাবাড়ী শহরের পান্না চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভায় স্বাগত বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রাণী সাহা। এ সময় আরো বক্তব্য দেন- স্থানীয় সরকার উপপরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক সরদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক আবু মাসুদ সিদ্দিকী প্রমুখ।
.png)
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আজকের প্রতিপাদ্যের মধ্যে একটা বিষয় রয়েছে, তা হলো সুশাসন। সুশাসন বলতে সাধারণত কাঙ্ক্ষিত সেবা প্রদান করাকেই বোঝায়। জনগণের সেবা প্রদান করাই আমাদের প্রধান কাজ। কারণ জনগণের ট্যাক্স-ভ্যাটের টাকায় আমাদের বেতন ভাতা হয়। তাই সব জায়গায় যেন সুশাসন প্রতিষ্ঠিত হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।