ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিশ্ব পরিবেশ দিবসে জবিতে বৃক্ষরোপণ

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ৫ জুন ২০২৩
বিশ্ব পরিবেশ দিবসে জবিতে বৃক্ষরোপণ
ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। শাখা ছাত্রলীগের উদ্যোগে ও পরিবেশবাদী সংগঠন তরুর আয়োজনে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এ সময় পরিবেশ বাচাতে প্ল্যাকার্ড হাতে ‘গাছ হত্যা বন্ধ কর’ স্লোগানে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন ও পরিবেশবাদী সংগঠন তরুর নেতৃবৃন্দ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!