শনিবার (২৭ মে) গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ এর আওতায় থাকা একটি উপকেন্দ্রে অংশগ্রহণ করে ১৫ হাজার ৯২১ জন পরীক্ষার্থী।
ব্যবসা অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, ঘড়িসহ অন্যান্য মূল্যবান সামগ্রী সংরক্ষণের ব্যবস্থা, শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে ফ্রি জয় বাংলা বাইক সার্ভিসসহ প্রয়োজনীয় সেবা দিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
.png)
ভর্তিচ্ছুদের সেবা প্রদানের বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী জবি ছাত্রলীগের পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় উদ্যোগ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় জবি কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছুদের সহায়তায় আমার সব রকম পরিস্থিতিতে পাশে আছি।
তিনি আরো বলেন, এবারের ভর্তি পরীক্ষাগুলোয় অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীর জন্য শুভ কামনা। মেধার ভিত্তিতে যারা ভর্তিযোগ্য বিবেচিত হবে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন।