ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবিতে গানে গানে নজরুলকে স্মরণ

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ২৫ মে ২০২৩
জবিতে গানে গানে নজরুলকে স্মরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রতিবছরের ন্যায় এবারো নজরুল জয়ন্তীতে বিদ্রোহী নজরুলকে স্মরণ করতে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে এই আয়োজন।

২৫ মে (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ১২ তলায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বিদ্রোহী কবির জন্মোৎসবের সূচনায় প্রদীপ প্রজ্বালন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, শাস্ত্রীয় সংগীত গুরু ড. আলী এফ এম রেজোয়ান, বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Advertisement

এরপর সংগীত বিভাগের ছয়টি ব্যাচের অংশগ্রহণে নজরুলের বৈচিত্র্যবিসারী সুরে নানান আঙ্গিকের গান দিয়ে সাজানো ছিল এ আয়োজন। প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা তাদের সম্মিলিত গান ও একক গানের পসরা দিয়ে দর্শকশ্রোতাদের অভিভূত করে রাখেন। নজরুলকে উৎসর্গ করে সংগীত বিভাগের মাসিক শ্রোতার আসরটিও একই মঞ্চে অনুষ্ঠিত হয়। 

গানগুলোর মধ্যে- তোরা সব জয়ধ্বনি কর, দূর দ্বীপবাসিনী, রুমঝুমঝুম, মনের রং লেগেছ, শুকনো পাতার নূপুর পায়ে, পুবান হাওয়া, জয় হোক, মধুকর মঞ্জির, গগনে প্রলয়সহ নজরুলের প্রায় ২০টি উল্লেখযোগ্য গান গাওয়া হয়। গানের ফাঁকে নজরুলের কবিতাপাঠও বিমোহিত করে উপস্থিত দর্শকদের।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!