ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবিতে ১ জুলাই থেকে বন্ধ হচ্ছে অনলাইন ক্লাস

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ২৩ মে ২০২৩
জবিতে ১ জুলাই থেকে বন্ধ হচ্ছে অনলাইন ক্লাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহে একদিন (মঙ্গলবার) অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১ জুলাই থেকে সপ্তাহে পাঁচদিনই সশরীরে ক্লাস চলবে। 

সোমবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহের মঙ্গলবার একদিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তন পূর্বক আগামী ১ জুলাই ২০২৩ হতে প্রতি মঙ্গলবার সশরীরে পুনরায় ক্লাস চালু হবে। সে সময়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের পরিবহন সুবিধা চালু থাকবে।

Advertisement

প্রসঙ্গত, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনায় গত বছরের ৯ আগস্ট থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার সব বিভাগের অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!