ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীকে অপহরণের পর হত্যা, ১৪ বছর পর স্ত্রী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ২৭ জুলাই ২০২৩
স্বামীকে অপহরণের পর হত্যা, ১৪ বছর পর স্ত্রী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী সদর উপজেলায় স্বামীকে অপহরণ করে হত্যার মামলায় যাবজ্জীব সাজাপ্রাপ্ত পলাতক স্ত্রী রহিমা আক্তার ধনিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার রহিমা আক্তার ধনি (৫৫) নোয়াখালী পৌরসভার চন্দ্রপুর নীলকুঠির মৃত আবু সোলায়মান মুহুরীর স্ত্রী। 

বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান।

এর আগে, একই দিন দুপুরের দিকে সদর উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৮ সালে মামলার ভিকটিম আবু সুলেমান মাহমুদ ওরফে সুলেমান মহুরী নিখোঁজ হন বলে তার স্ত্রী সুধারাম মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ভিকটিমের মরদেহ উদ্ধার করেন। মামলার তদন্তে জানা যায়, নিহতের স্ত্রী ধনি নিজেই তার স্বামীকে অপহরণ ও হত্যার সঙ্গে সরাসরি জড়িত। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার করে অপহরণ ও হত্যা মামলায় আদালতে সোপর্দ করেন। মামলার ১০ বছর পর তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান।     

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!