শুক্রবার নগরীর পোর্ট রোডস্থ হোটেল সি-প্যালেস এর তৃতীয় তলার ২০৯ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শাকিলের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানায়।
হোটেল ম্যানেজার জানান, মৃত শাকিল একজন ফল ব্যবসায়ী। তিনি গত ২৪ জুলাই থেকে হোটেল সি-প্যালেসে ওঠেন। শাকিলের মামা মো. জামাল তাকে একাধিকবার ফোন করেন। তাকে ফোনে না পেয়ে হোটেলের নিচে অবস্থিত ভূঁইয়া বাণিজ্যালয়ের লেবার মো. আসলামকে ফোন করে খোঁজ নেয়ার জন্য বলেন। পরে আসলাম হোটেলের রুমের দরজায় ধাক্কাধাক্কি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে শাকিলকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
.png)
বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে হোটেল ম্যানেজারকে অবহিত করেন। পরে হোটেল ম্যানেজার থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।