ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ২৬ জুলাই ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির পুকুরে বস্তাবন্দি অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়। ভুক্তভোগীর গলায় ওড়না পেঁচানো ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

তিনি আরো জানান, ঐ নারীর পরিচয় শনাক্তে প্রযুক্তিগত সহায়তা নেয়া হবে। এছাড়া এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!