[ দেশজুড়ে ]
সদরপুরে সাপের ছোবলে নারী ইউপি সদস্যের মৃত্যু
ফাইল ফটো
ফরিদপুরের সদরপুর উপজেলায় সাপের ছোবলে কাকন শিকদার কানন নামে এক নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে সাড়ে ৩টার দিকে চর বিষ্ণুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত কাকন শিকদার চর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। কাকন শিকদার সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর গ্রামের বিশা শিকদারের মেয়ে।
চর বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, কাকন শিকদার বিকেলে বাড়ির রান্না ঘরে কাজ করতে যান। এ সময় সাপের ছোবলে আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!