ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘বন্ধুর কাছে মাফ চেয়ে’ ভবন থেকে যুবকের লাফ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৬, ৩১ জুলাই ২০২৩
‘বন্ধুর কাছে মাফ চেয়ে’ ভবন থেকে যুবকের লাফ
ফাইল ছবি

খাগড়াছড়ি শহরের পান বাজার সংলগ্ন এলাকায় মহিন নামে এক যুবক ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার রাত সাড়ে ৭টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবকের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান।

নিহত মহিন ঝালকাঠি জেলার বাসিন্দা। তিনি খাগড়াছড়ির লিয়াকত ব্রাদার্সের কম্পিউটার অপারেটরের সহকারী হিসেবে কাজ করতেন।

Advertisement

স্থানীয়রা জানায়, রোববার (৩০ জুলাই) রাতে মহিনকে পানবাজার পুকুর সংলগ্ন একটি ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. আরিফুর রহমান বলেন, রোববার রাতে আত্মহত্যার আগে মহিন তার এক বন্ধুর কাছে মাফ চান। পরে নির্মাণাধীন চারতলা ভবন থেকে লাফ দেন বলে জেনেছি। কিন্তু কী কারণে আত্মহত্যা করেছেন, তা আমরা খতিয়ে দেখছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!