নিহত মানিক একই গ্রামের মৃত সকিমউদ্দীনের ছেলে। তবে এ ঘটনার পর এলাকায় এক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও নিহতের পরিবার জানায়, মানিকের সঙ্গে তার চাচাতো ভাই মুকুল ও বকুলের জমি নিয়ে আদালতে মামলা করায় গ্রেফতার আতঙ্কে তিনি গত তিনদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। এর মাঝে রোববার মানিকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে দুপুরে বোদা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
.png)
বোদা থানার ওসি সুজয় কুমার রায় বলেন, মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক নিহতের বাড়িতে গিয়ে মানিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।